IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> জননী গ্রন্থাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জননী গ্রন্থাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জননী গ্রন্থাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক : জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, জননী নূরবানু শিক্ষা পদক-২৩, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় বক্ষব্যাধি হাসপাতাল রাজশাহীর সম্মেলন কক্ষে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার আয়োজনে বই পাঠে উৎসাহিতকরণের লক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, জননী নূরবানু শিক্ষা পদক-২৩ প্রদান, অভিভাবক সমাবেশ ও চিকিৎসাধীন যক্ষা রোগীদের মানষিক সুস্থতা লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বক্ষব্যাধি হাসপাতাল রাজশাহীর সুপারিনটেন্ডেন্ট ডা: মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় গণগ্রন্থাগার অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মাসুদ রানা, আবাসিক মেডিকেল অফিসার ডা: শোভন পাল, উপ তত্ত্বাবধায়ক নাজমা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, জননী গ্রন্থাগার এর সভাপতি লতারাণী মহন্ত, সাধারণ সম্পাদক রিজিয়া খাতুন, সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক বেলালউদ্দিন, সুমি হক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবরশন ও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, বক্ষব্যাধি হাসপাতালের পেশ ইমাম আব্দুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা আমিনুল হক রিন্টু।

বক্তাগণ বলেন, বই পাঠের বিকল্প নাই, পাঠ্য পুস্তকের পাশাপাশি ভালো অন্যান্য বই পাঠে ও সংস্কৃতি চর্চায় উৎসাহীত করার আহ্বান জানান।

প্রধান অতিথি বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে জননী নূরবানু শিক্ষা পদক-২০২৩ প্রদান করেন। পদক প্রাপ্তবৃন্দ যথাক্রমে শামস্ মাহামুদ শান, তাসনিয়া আলম, আদনান সামী, দীপশিখা পাল, সামিন ইয়াসির, লাবণ্য প্রভা মহান্ত, সিনদীদ নুরে সিয়াম, আমানুল্লাহ আনসারী, আরাফাত কোরাইশি, মুবাশশিরা নীলিমা, উদ্যতি সিনহা, এইচ. এম. জেড. প্রাচুর্য্য হাই,আইরিন জাহান প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন, মিলন, বেলাল গান পরিবেশন করেন যথাক্রমে সুমি আহম্মেদ, রিজিয়া, নদি, মামুন, সুইটি, সুজন, জলি, শাহিন, সাথী, বাদশা, মিলন, রিয়া, বেলাল প্যাডেছিলেন রাসেল, কিবোর্ডে হামিদুল, বাঁশিতে সাইফুল এবং নৃতে মাসুদ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আমিনুল হক রিন্টু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31