IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
Home >> রাজশাহী >> ‘মন্দির-শশ্মানের জমি দখল নিয়ে রাজনৈতিক নেতাকে জড়িয়ে সংবাদ সম্মেলন মিথ্যা-ভিত্তিহীন’

পাল্টা সংবাদ সম্মেলনে দুর্গাপুরের হিন্দু নেতারা

‘মন্দির-শশ্মানের জমি দখল নিয়ে রাজনৈতিক নেতাকে জড়িয়ে সংবাদ সম্মেলন মিথ্যা-ভিত্তিহীন’

‘মন্দির-শশ্মানেরজমিদখলনিয়েরাজনৈতিক নেতাকেজড়িয়েসংবাদসম্মেলনমিথ্যা-ভিত্তিহীন’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিশমত হোজা কালিমন্দির ও মহাশ্মশানের ২২ বিঘা জমি দখল ও এর সঙ্গে রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের প্রভাবশালী একজন নেতাকে জড়িয়ে একদল ব্যক্তির সংবাদ সম্মেলন মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে পাল্টা সংবাদ সংবাদ সম্মেলন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং কিশমত হোজা কালিমন্দির ও মহাশ্মশানের দুর্গাপুর উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের দুর্গাপুর উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এই দাবি জানান। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং  কিশমত হোজা কালিমন্দির ও মহাশ্মশানের সভাপতি বিনয় সরকার। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত বুধবার (৮ নভেম্বর)  কিশমত হোজা কালিমন্দির ও মহাশ্মশানের ২২ বিঘা জমি দখলের অভিযোগ তুলে কিশমত হোজা গ্রামেরই একদল লোক রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করে। ওই দিন সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা সংশ্লিষ্টদের প্রশ্ন করেছিলেন যে, এই মন্দির ও মহাশ্মশানের সভাপতি-সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে কেন নেই? তখন তারা বলেছিলো, সভাপতি-সাধারণ সম্পাদক অসুস্থ এবং ব্যস্ত। অথচ তারা দুর্গাপুর থেকে রাজশাহী শহরে এসে একটি মিথ্যা ও বানোয়াট বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে যা আমরা কেউই অবগত ছিলাম না।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, “গত বুধবার অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে দাবি করা হয়েছে- ‘মন্দির ও মহাশ্মশানের ২২ বিঘা জমির মূল মালিক ছিলেন  সুনীল কুমার, সুশীল কুমার, পরেশ কুমার ও শিতিশ চন্দ্র সিদ্ধার্থ।’ আসলে মন্দির ও মহাশ্মশানের নামে ২২ বিঘা জমি ও জমি সংক্রান্ত অন্যান্য তথ্য সম্পর্কে আমরা অবগত নই। তবে মন্দির ও মহাশ্মশানের নামে মাত্র ১৪ শতাংশ জমি সরকার বাহাদুর প্রদান করেছিলেন। সেখানেই আমরা দীর্ঘদিন থেকে অদ্যাবধি পুজা ও দাহকার্য বিনাবাধায় সম্পাদন করে আসছি।”

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘গত বুধবার কিশমত হোজা কালিমন্দির ও মহাশ্মশান কমিটির সদস্যবৃন্দের ব্যানারে অয়োজিত ওই সংবাদ সম্মেলনের মিথ্যাভরা লিখিত বক্তব্যটি আব্দুল লতিফ নামে যিনি পাঠ করেছেন ওই ব্যক্তিটি আসলে কে? সে আমাদের হিন্দু সম্প্রদায়ের কেউ না। সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই দিন ওই ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদেরও ধোকা দিয়েছিল।’ 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আরও বলা হয়, “গত বুধবার সংবাদ সম্মেলন করে বলা হয়েছে ‘রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক একজন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের বর্তমান এক প্রভাবশালী নেতার সহযোগিতায় জামায়াত নেতা সোহরাব জমিগুলোর দলিল করে নিয়েছেন।’ সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বলতে আবদুল ওয়াদুদ দারাকেই তারা বুঝিয়েছেন। অথচ দারা সাহেব আমাদের সবার প্রাণপ্রিয় নেতা। তিনি ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী এবং আমাদের স্বনাতন ধর্মাবলম্বীদের সবসময় আগলে রেখেছেন। কেননা, রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুরে যত মন্দির, শ্মশান রয়েছে সবগুলোই আবদুল ওয়াদুদ দারা তার নিপুণ হাতের ছোঁয়ায় সংস্কার ও আধুনিকায়ন করেছেন।

তিনি সংসদ সদস্য থাকাকালীন আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যা করেছেন অন্য কোনো সংসদ সদস্য তার ধারেকাছেও যেতে পারেনি। তিনি বর্তমানে সংসদ সদস্য নন; তারপরও আমাদের স্বনাতন ধর্মাবলম্বীদের যেভাবে সহযোগিতা করে আসছেন তা কল্পনাতীত। অথচ এমন একজন মানুষকে ধর্মীয় বিষয়ের সঙ্গে  যখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয় তখন বোঝার বাকি থাকে না যে, কেন তার বিরুদ্ধে এমন মিথ্যাচার করা হচ্ছে। এর পিছনে বড় ধরনের অপশক্তি কাজ করছে বলে আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দুর্গাপুর উপজেলার সাধারণ সম্পাদক আনন্দ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুর্গাপুরের সভাপতি তারকনাথ মজুমদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার শাহা প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত বুধবার (৮ নভেম্বর) রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জাল দলিল তৈরি করে সোহরাব আলী নামের এক জামায়াত নেতার বিরুদ্ধে মন্দির ও শশ্মানের ২২ বিঘা জমি দখলের অভিযোগ তুলে আরইউজে কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিল দুর্গাপুরের কিশমত হোজা গ্রামের কয়েকজন ব্যক্তি। ওই সংবাদ সম্মেলনে ‘জমি দখলকারী ওই জামায়াত নেতাকে সহযোগিতা করছেন পুঠিয়া-দুর্গাপুর আসনের সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের প্রভাবশালী একজন নেতা’ এমনটা উল্লেখ করা হয়েছিল। আর ওই দিন সংবাদ সম্মেলনে যিনি লিখিত বক্তব্য পাঠ করেছিলেন তার নাম আব্দুল লতিফ। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031