ধূমকেতু প্রতিবেদক : পবার হড়গ্রাম ইউনিয়ন যুবদলের উদ্যোগে শুক্রবার বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ অসুস্থ সকল বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে পবা থানা যুবদলের সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পবা উপজেলা বিএনপি’র আহবায়ক সেলিম রেজা বাচ্চু।
প্রধান আলোচ্যক ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সহ-সভাপতি ও পবা যুবদলের আহবায়ক সুলতান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, মহানগর কৃষক দলের আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু, থানা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহŸায়ক আনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার, সদস্য সচিব শাহিন রেজা সান্নান ও হুজুরী পাড়া বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন।
এছাড়াও বিএনপি নেতা আনসার মন্ডল, সিরাজুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা মাইনুল ইসলাম, মুঞ্জুর রহমান, শরিফুল ইসলাম, শাহিনুল, মুকুল ইসলাম, হড়গ্রাম ইউপি সদস্য মাইনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান জিয়া, পবা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, রাজু আহম্মেদ, যুবনেতা ওহাব আলি, রহমতুল্লাহ মিঠু ও রবিউল ইসলাম।
সভা পরিচালনা করেন, পবা উপজেলা যুবদলের সদস্য রবিউল আউয়াল।


