IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> রাজশাহী >> রাজশাহী কলেজে এক্সটার্নাল পিয়ার রিভিউ কার্যক্রমের সমাপনি

রাজশাহী কলেজে এক্সটার্নাল পিয়ার রিভিউ কার্যক্রমের সমাপনি

রাজশাহী কলেজে এক্সটার্নাল পিয়ার রিভিউ কার্যক্রমের সমাপনি

ধূমকেতু প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)-এর তত্ত্বাবধানে সম্পাদিত রাজশাহী কলেজের সেল্্ফ এ্যাসেসমেন্ট কার্যক্রম-এর তিন দিনের পিয়ার রিভিউ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ইনঅগুরাল সেশনের মাধ্যমে শুরু হয়ে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক্সিট মিটিংয়ের মাধ্যমে কার্যক্রমটি সমাপ্ত হয়।

কলেজের সেল্্ফ এ্যাসেসমেন্ট পিয়ার রিভিউ করেন রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (রুয়েট)-এর ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোশাররফ হোসেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর প্রফেসর সিরাজুল ইসলাম প্রধান এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ।

রিভিউ টিম প্রতিটি বিভাগ পরিদর্শন এবং নথিপত্র পর্যালোচনা করে এদের সক্ষমতা, সীমাবদ্ধতা এবং কলেজের সার্বিক মানোন্নয়ে করণীয় নির্ধারণ করে তা এক্সিট মিটিং-এ শেয়ার করেন।

ইনঅগুরাল এবং সমাপনী সেশন সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান সম্মানিত অতিথি হিসেবে উভয় সেশনে উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ রাজশাহী কলেজের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য রিভিউ টিমের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তাদের প্রদত্ত সুপারিশসমূহ বাস্তবায়নের মধ্য দিয়ে রাজশাহী কলেজে শিক্ষার মান কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত হবে এবং প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে সক্ষম হবে।

উপাধ্যক্ষও তাঁর বক্তব্যে একইভাবে রিভিউ টিমের মূল্যায়ন রাজশাহী কলেজের মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

আরও নিউজ ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031