ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকগণ উচ্চতর গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সকল তথ্য ও ডকুমেন্টস বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) এর ই-সেবা থেকে সংগ্রহ করতে পারবেন।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল কনফারেন্স রুমে ‘গবেষণা কার্যক্রমে ব্যান্সডক প্রদত্ত তথ্যসেবা ও ই-সার্ভিস অবহিতকরণ’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। ব্যান্সডক রুয়েটে কর্মরত গবেষক ও শিক্ষকদের জন্য এই ভার্চুয়াল সেমিনারটি আয়োজন করে।
ব্যান্সডক-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মীর জহুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, ব্যান্সডক এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (পিএসও) মনিরুজ্জামান, রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন।
সেমিনারে রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও পরিচালকগণ অংশগ্রহণ করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


