IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে মার্সেল কোম্পানির নকল পণ্য বিক্রির অভিযোগ

রাজশাহীতে মার্সেল কোম্পানির নকল পণ্য বিক্রির অভিযোগ

রাজশাহীতে মার্সেল কোম্পানির নকল পণ্য বিক্রির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে দীপিকা ইলেকট্রনিক্স এর বিরুদ্ধে পণ্য বিক্রয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। মার্সেল কোম্পানির এয়ারকন্ডিশন (এসি) দেখিয়ে দেওয়া হয়েছে মার্জেল কোম্পানির এসি।

ভুক্তভোগী খাদিজা আক্তার বলেন, আমি গত ৭ মে ২০২৩ তারিখে সাহেব বাজার জিরো পয়েন্ট দীপিকা ইলেকট্রনিক্স থেকে একটি ১ টনের মার্সেল কোম্পানির এসি ক্রয় করি। বাড়িতে গিয়ে দেখি এসির গায়ে লাগানো লোগোতে MARCEL এর পরিবর্তে MARGEL লেখা আছে। ব্যস্ততার কারণে দুইদিন পর আমি দীপিকা ইলেকট্রনিক্স এ গিয়ে অভিযোগ জানায়। তারা বলে বানান কেউ পড়ে না। তারা আরও বলে আপনার এসিতে বানান ভুল আছে সেটা আপনার সমস্যা আমাদের না। আপনার যদি লিখা নিয়ে সমস্যা হয় তাহলে এখান থেকে একটা মার্সেল লেখা লোগো নিয়ে গিয়ে আপনার এসিতে লাগান। কোম্পানি মাঝে মাঝে ভুল করে, এসময় আমরা অন্য আরেকটি এসি দেখতে চাইলে তারা দেখাননি। এক পর্যায়ে তারা কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে এবং তার ১০ মিনিট পর, আমার ফোনে একটি OHP কোড আসে, যেটি পণ্য ক্রয়ের সাথে সাথে আসার কথা ছিলো। তারপর সন্ধ্যার দিকে আমার কাছে ০১৭১৩৪৪৬৬৯১ এই নাম্বার থেকে কল আসে এবং তিনি ওয়ালটন কর্মকর্তা পরিচয় দেন আর পন্যটি তাদের দাবি করেন। আরও বলেন কোম্পানি থেকে একটি OHP কোর্ড পাঠানো হয়েছে। আমি জিজ্ঞেস করি ৭/৫/২৩ এর ম্যাসেজ ১০/৫/২৩ এ ৩দিন পর কেন? আমি অভিযোগ করার পর কেন পাঠালেন, উনি তার কোনো উত্তর দিতে পারেননি। তারপর উনি ১৪ তারিখ রোববার পন্যটি দেখতে আসতে চান। আমি রোববার ও সোমবার ২দিন অপেক্ষা করার পর তারা কেউ পণ্যটি দেখতে আসেনি। আমার সন্দেহ বেড়ে যায় এবং আমি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি অভিযোগ করি। মঙ্গলবার (২১ নভেম্বর) উক্ত অভিযোগের শুনানির দিন ছিল।

এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জানায়, আমরা ডাকযোগে নোটিশ করেছিলাম কিন্তু নোটিস ফেরত এসেছে। বিবাদীর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। এরপর দীপিকা ইলেকট্রনিক্স এ গিয়ে দেখা যায় সাইন বোর্ড পরিবর্তন হয়ে গেছে।

এ বিষয়ে অভিযুক্ত দীপিকা ইলেকট্রনিক্স এ যোগাযোগ করলে তার স্বত্ত্বাধিকারী পরিচয়দান কারি ব্যক্তি বলেন, এসি মেশিন টি সাত মাস পূর্বে বিক্রয় করি, বিক্রয় দুইদিন পর ক্রেতা এসে অভিযোগ দেন, পরে আর তিনি যোগাযোগ করেননি। ভোক্তা অধিকারে এখন মামলা করেছেন আমরা সেই বিষয়টিও জানি না আমাদের কাছে কোন নোটিশ ভোক্তা অধিকার দেয়নি।

পরের প্রশ্নে দোকানের সাইনবোর্ড পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটাও আমাদের প্রতিষ্ঠান এম আর এবং দীপিকা একই প্রতিষ্ঠান তাই আমরা সাইনবোর্ড পরিবর্তন করেছি। সাইনবোর্ড পরিবর্তন করার ব্যাপারে সিটি কর্পোরেশনের অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাইদ মুঠোফোনে বলেন, এমন তো হবার কথা না, একই দোকানে দুইটা সাইনবোর্ড পরিবর্তন করে ব্যবহার করা অপরাধ। আমরা দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব বলেও জানান ওই কর্মকর্তা। এরপর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে গিয়ে সাইনবোর্ড পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

এ সময় সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, ডিসেম্বর মাসের ১১ তারিখের মধ্যে অভিযোগের শুনানি হবে। বাদী-বিবাদী দু’জনের কাছেই নোটিশ যাবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31