ধূমকেতু প্রতিবেদক : রোটারি ক্লাব অব পদ্মার সহযোগিতায় আজ বিনামূল্যে চিকিৎসা সেবা কমর্সূচি আয়োজন করে রোট্যারেক্ট ক্লাব অফ মেট্রোপলিটন, রাজশাহী।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগরীর সোনাদিঘী ও হেতিমখানা এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর কিনুর পৃষ্ঠপোষকতায় লায়ন্স চক্ষু হাসপাতাল, উদয়ন ডেন্টাল কলেজ, সন্ধানী (রাজশাহী মেডিকেল কলেজ ইউনিট) শাখার সার্বিক সহযোগিতায় বিভিন্ন সেগমেন্টে কার্যক্রম পরিচালিত হয়।
এর মধ্যে, বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি বাছাই ক্যাম্প, বিনামূল্যে ডেন্টাল সেবা, ডায়াবেটিস টেস্ট, ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্প থেকে প্রায় ৪০০ জন স্বাস্থ্য সেবা নিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব পদ্মার ২০২৩-২৪ রোটা বর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান ড. আমিনুল ইসলাম, আইপিপি সাইফুল ইসলাম ও রোটারিয়ান লায়লা রওশান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রোট্যারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর উপদেষ্টা রোটারিয়ান আনজুমান্দ বানু (ইয়ুথ চেয়ার, আরসি পদ্মা) ও রোটারেক্ট ক্লাব মেট্রোপলিটন রাজশাহীর প্রেসিডেন্ট জুলফিকার আলী হায়দার।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


