IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘রওশন এরশাদ এলে স্বাগত জানাবো, দলে কোনো দ্বন্দ্ব নেই’

‘রওশন এরশাদ এলে স্বাগত জানাবো, দলে কোনো দ্বন্দ্ব নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : অতীতের চেয়ে এবার জাতীয় পার্টির মনোনয়ন ফরম বেশি বিক্রি হয়েছে উল্লেখ করে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, যদিও এখন পর্যন্ত রওশন এরশাদের মনোনয়ন সংগ্রহের কোনো আপডেট নেই। তবে তিনি নির্বাচনে অংশ নিতে চাইলে দল তাকে স্বাগত জানাবে। কেননা দলে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই।

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের শেষদিন জাতীয় পার্টির বনানী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জাপা মহাসচিব বলেন, আগামীকাল সোমবার বিকেলের মধ্যেই ৩০০ আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের বৈঠকের বিষয়ে জানতে চাইলে চুন্নু জানান, এটা তাদের পারিবারিক বৈঠক। সরেজমিনে দেখা গেছে, নেতাকর্মীদের পদচারণায় মুখর দলটির চেয়ারম্যানের বনানীর কার্যালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে জাতীয় পার্টির অংশগ্রহণের ঘোষণার পর যেন নতুন করে উজ্জীবিত নেতাকর্মীরা। টানা চার দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রায় ১৮০০ নেতাকর্মী।

এরআগে, সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। এরপর শুক্রবার (২৪ নভেম্বর) থেকে শুরু হয় মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া। সেই ধারাবাহিকতায় আজ (রোববার) তৃতীয় দিনের মতো চলছে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ। এদিন সকাল থেকে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে শুরু হয় ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম।

প্রসঙ্গত, গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এতে বলা হয়, ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31