IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
Home >> কৃষি >> ফুলবাড়ীতে আমন ধানের বাম্পার ফলন

ফুলবাড়ীতে আমন ধানের বাম্পার ফলন

ফুলবাড়ীতে আমন ধানের বাম্পার ফলন

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দেশের কৃষি প্রধান জেলা গুলোর মধ্যে দিনাজপুর জেলা অন্যতম। এই জেলার মধ্যে ফুলবাড়ী উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আশানুরূপের চেয়ে বেশি ফলনে খুশি এখানকার কৃষক।

সরজমিনে দেখা যায়, উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদের সমারোহ। দেখে মনে হতে পারে হলুদ ধানের সমুদ্র। অনুকূল আবহাওয়া, কৃষকদের পরিশ্রম, যথা সময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে এবার আমন ধান চাষের বাম্পার ফলনের চেয়ে বেশি আশা করছেন এ উপজেলার কৃষকরা ও কৃষি বিভাগ। বিগত বছরের চেয়ে এবার ধানের বিক্রয় মূল্যও বেশি পাবেন বলে আশা করছেন কৃষকরা। এখন জমি থেকে ধান ঘরে তোলার অপেক্ষা করছেন তারা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলায় এবার রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে। উৎপাদ লক্ষমাত্রা ধরা হয়েছে ৫৬ হাজার ১১৮ মেট্রিক টন। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জিত জমির পরিমাণ ৪৫৮ হেক্টর বেশি। এবার ফুলবাড়ীতে উফশি বা ইনব্রিড জাতের ধান আবাদ হয়েছে।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রুম্মান আক্তার জানান, ফুলবাড়ী উপজেলায় যে লক্ষ্যমাত্রা ছিলো তার চেয়ে বেশি অর্জন হয়েছে। এ উপজেলায় বড় ধরনের রোগ ও পোকামাকড়ের আক্রমণ খুব বেশি পাওয়া যায়নি। ফুলবাড়ীর আবহাওয়া সব দিক থেকেই অনুকুলে ছিলো। ব্লাস্ট রোগ, বাদামি ঘাসফড়িং ও অন্যান্য রোগের ব্যাপারে আমরা সচেতন ছিলাম। আলোর ফাঁদের পরিমাণ বাড়ানো হয়েছে। কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। সবকিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই ছিলো। কৃষকদের সকল সমস্যার সমাধানে আমাদের কৃষি বিভাগ সবসময় পরামর্শ দিয়ে সহায়তা প্রদান করেছে। তাই এবার কৃষকরা ভালো ফলনের মাধ্যমে লাভের মুখ দেখবেন বলে আশাবাদী’।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031