ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৩ এ রাজশাহীর তিনটি আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নগর ভবনে রাসিক মেয়রের সাথে সাক্ষাৎ করেন ও ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী-২ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ।
এসময় আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের মিষ্টিমুখ করান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


