IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> চারঘাটে ডিবি পুলিশের উপর মাদক ব্যসায়ীদের হামলা, আটক ৩

আহত ২ জন ডিবি সদস্য

চারঘাটে ডিবি পুলিশের উপর মাদক ব্যসায়ীদের হামলা, আটক ৩

আটক, গ্রেপ্তার

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসায়ীকে আটক করাকে কেন্দ্র করে জেলা ডিবি পুলিশের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এসময় জেলা ডিবির ২ জন সদস্য আহত হয়েছেন। আটক করা হয়েছে ৩ জন মাদক ব্যবসায়ীকে।

আটককৃতরা হলেন, আসকান আলীর ছেলে মসকেন আলী, মসকেন আলীর ছেলে পপেল আলী ও তোজাম্মেল হকের ছেলে শাওন আলী।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুর কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। ইউসুফপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার বিকেলে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুর কান্দীপাড়া গ্রামের পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পপেলের বাড়ীতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) একটি দল। এসময় মাদক ব্যবসায়ী পপেলকে আটক করে। পরে পপেলের বাবা মসকেন আলী ডিবির সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পরিকল্পিত ভাবে মসকেন আলীর নেতৃত্বে একটি মাদক ব্যবসায়ীদল ডিবির উপর হামলা চালায়। এসময় ডিবির ২ জন সদস্য আহত হয়েছেন।

তারা হলেন, ইউসুফ আলী ও বিশ্বচিত। পরে আহত অবস্থায় ডিবিরি ২ সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে আসকান আলীর ছেলে মসকেন আলী, মসকেন আলীর ছেলে পপেল আলী ও তোজাম্মেল হকের ছেলে শাওন আলীকে।

এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে আটককৃতদের সঙ্গে নিয়ে সন্ধ্যায় থেকে ওই এলাকায় ব্যাপক তল্লাসি শুরু করেছে জেলা ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবিরি পরিদর্শক রুহুল আমিন বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ী পপেলসহ আশে পাশে অভিযান পরিচালনা করা হচ্ছে। আহত সদস্যদের রামেকে ভর্তি করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31