ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় সাঁকোয়া বধ্য ভূমিতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটি রাজশাহী মহানগর ও জেলার পক্ষ থেকে জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের চিরশ্রদ্ধা নিবেদন, আলোচনা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী বর্জাহান। প্রধান অতিথি ছিলেন, ঘতক দালাল নিমূল কমিটির কেন্দ্রী কমিটির যুগ্ম সম্পাদক বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামারুজ্জামান।
তিনি বলেন, দেশের যত গুলো জায়গাতে গণহত্যা করা হয়েছে সেই জায়গা গুলোতে স্মৃতি ফলক স্থাপন করা হয়। এই ধারাবাহিকতায় রাজশাহীতে ৮টি স্মৃতি ফলক স্থাপন করা হয় তারই ধারাবাহিকতায় সাঁকোয়াতে স্মৃতি ফলক স্থাপন করা হয়। কিন্তু দুঃখের বিষয় কে বা কারা সেই স্মৃতি ফলক উপড়ে ফেলে।
তিনি আরও বলেন, যারা স্মৃতি ফলক উপড়ে ফেলেছে তাদের কাছে আগামী ২৫ র্মাচ এর আগে সেই স্মৃতি ফলক যেন স্থাপন করে দেন। তাছাড়া তিনি আইনের আওতায় সকলকে আনার আহ্বান করেন।
আরও বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির রাজশাহী জেলার সাধারণ সম্পাদক এ্যাড. জোসনা আরা খাতুন, কেশরহাট ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম সুলতান।
এসময় উপস্থিত ছিলেন, আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবলু রহমানসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, দেলোয়ার হোসেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


