IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘যারা স্বাধীনতা মানেনা তারা ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িত’

‘যারা স্বাধীনতা মানেনা তারা ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িত’

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, “এখনও যারা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিশ্বাস করে না, মানে না তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে”।

রোববার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা কমিটির সভায় যোগদানকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যে হামলা হয়েছে, রাতের অন্ধকারে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ করি।”

তিনি বলেন, “যারা হামলা করেছে তারা বেশ কিছুদিন ধরেই দেশে ধর্মের নাম করে বিভিন্ন সময় ভুল ব্যাখ্যা দিয়ে সরলপ্রান মানুষকে বিভ্রান্ত করে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার চেষ্টা করেছে। এদের মুল লক্ষ্য কিন্তু ধর্ম নয় অন্য কিছু। এরা হচ্ছে ৭১র পরাজিত শক্তি, হেফাজতে ইসলাম বা অন্য যে সমস্ত ধর্মীয় রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের শীর্ষ পর্যায়ের নেতা তারা সেই সময় হয় রাজাকার ছিলো অথবা রাজাকার পরিবারের সন্তান। যারা দেশের স্বাধীনতা মানতে পারে নাই, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের মূল চেতনা আমাদের সংবিধানকে স্বীকার করেনা এরা কোন টায় মানতে চায় না অস্বীকার করে। তাদের দ্বারাই এই ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটেছে। এটা দেশের উপর হামলা, বাংলাদেশের অস্তিত্বের উপর হামলা এটা সংবিধানের উপর হামলা হয়েছে। এদেরকে খুজে বের করে কঠিনতর দৃষ্টান্তমূল শাস্তির ব্যবস্থা করবেন প্রশাসন।”

এসময় কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাতসহ দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930