IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রামেবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে রামেবির অস্থায়ী কার্যালয়ে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তােলন এবং সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৮টায় রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবদেন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।

এরপর সকাল সাড়ে ১০ টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য তুলে ধরে বত্তৃতা করেন, রজিস্ট্রার (অ.দা) ডা. জাকির হোসেন খোন্দকার, উপ- কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, সহকারী-রেজিস্ট্রার রাসেদুল ইসলাম প্রমুখ।

সভা সঞ্চালনা করেন, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার জামাল উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, রামেবির, পিএস টু ভিসি (ভারপ্রাপ্ত) ইসমাঈল হোসেন, সহকারী কলেজ পরিদর্শক (চ.দা) নাজমুল হোসেন, মাসুম খান, শাকিল আহমেদ, মিজানুর রহমান, তানভীর আহমেদ, রেজাউল উদ্দিন, সহকারী প্রোগ্রামার ফারজানা ফাইজা, কবির আহমেদসহ রামেবির সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কোষাধ্যক্ষ তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সহযোগিতায় দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ বাড়ি-ঘর থেকে তুলে নিয়ে বিভিন্ন টর্চার সেলে নির্মম নির্যাতনের পর হত্যা করে বধ্যভূমিতে লাশ ফেলে দেয়। এই পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যা শুধু বাংলার ইতিহাসে নয়, মানব সভ্যতার ইতিহাসেও জঘন্যতম হত্যাকাণ্ড বলে বিবেচিত।

তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসের ত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31