IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
Home >> কৃষি >> ফুলবাড়ীতে মাঠেই বিক্রি হচ্ছে আলু

দামে খুশি কৃষকরা

ফুলবাড়ীতে মাঠেই বিক্রি হচ্ছে আলু

ফুলবাড়ীতে মাঠেই বিক্রি হচ্ছে আলু

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার জমি থেকে আগাম আলু তোলার হিড়িক পড়েছে। আর বাজারে এ নতুন আলুর বেশি দাম পেয়ে খুশি এখানকার আলু চাষিরা। প্রতি কেজি আলু ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে আলু ক্ষেতেই। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার পাইকাররা এখন ভিড় জমিয়েছেন ফুলবাড়ী উপজেলায়।

স্থানীয় সূত্র মতে, কৃষির ওপর নির্ভরশীল ফুলবাড়ী উপজেলায় প্রায় দুই যুগ থেকে আগাম আলু চাষ করা হচ্ছে। এখানকার চাষিরা আগাম বিভিন্ন জাতের আলুর আবাদ করে নিজেদের সচ্ছলতা ফিরেয়ে এনেছেন। পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এখানকার উৎপাদিত আগাম জাতের আলু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকার মানুষের চাহিদা মেটাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী পৌর এলাকার পাইকারি ও খুচরা সবজি বাজারে প্রচুর চাহিদা এবং দাম বেশি থাকায় এ উপজেলায় আগেভাগে উঁচু সমতল জমিতে চাষিদের লাগানো আগাম জাতের আলু তোলার হিড়িক পড়েছে। আলু তোলা নিয়ে কৃষক-কিষাণীরা ব্যস্ত সময় পার করছেন। খেত থেকে আলু তুলে বস্তায় ভরছেন। এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা মাঠে থাকা সেই বস্তাভর্তি আলু কিনে নিয়ে পিকআপ ভ্যান বা ট্রাকে ভরে নিয়ে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।

ফুলবাড়ীতে মাঠেই বিক্রি হচ্ছে আলু
ফুলবাড়ীর খেতে আলু তুলতে ব্যস্ত কৃষাণীরা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া এলাকার আলুচাষি আফজাল হোসেন জানান, এ বছর তিনি ৩ বিঘা জমিতে রোমান ক্যারেট জাতের আলু চাষ করেছেন। এতে হালচাষ, বীজ, সার, কীটনাশক, সেচ ও কৃষিশ্রমিকদের মজুরিসহ খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। এ জমি থেকে তিনি পেয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার কেজি আলু। তার উৎপাদিত আলু ক্ষেতেই পাইকারদের কাছে ৬২-৬৫ টাকা কেজি দরে বিক্রি করে দিচ্ছেন। এতে প্রায় ৩ লাখ টাকার আলু বিক্রি হয়েছে। উৎপাদন খরচ বাদ দিয়ে দুই লাখ টাকা লাভ হয়েছে। বেশি দাম পাওয়ার আশায় আগাম জাতের আমন ধান কাটামাড়াই করেই এ জমিতে আগাম আলু চাষ করেছিলেন তিনি। একই এলাকার আলু চাষি মোকাররম হোসেন ৮ বিঘা, জমির হোসেন দেড় বিঘা ও মমিনুল ইসলাম দেড় বিঘা জমিতে রোমান ক্যারেট জাতের আগাম আলু চাষ করে আশানুরুপ লাভের মুখ দেখছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, উপজেলায় আগাম জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই হাজার ১০ হেক্টর জমিতে। ফলন ধরা হয়েছে প্রতি হেক্টরে ১৫ দশমিক ০০ মেট্রিক টন। এতে মোট উৎপাদন ধরা হয়েছে ১ হাজার ৭ শত ১০ মেট্রিক টন। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। এদিকে মাঠেই আলুর চড়া দাম পেয়ে কৃষক পরিবারে সমৃদ্ধি বয়ে আনছে। প্রতি বছর এ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক আমন ধান ঘরে তুলে আগাম বাজার পেতে আলুর চাষ করেন। বর্তমানে সেই ক্ষেত থেকে আলু উত্তোলন শুরু হয়েছে। বাড়তি ঝামেলা ছাড়াই চড়া দামে বিক্রি হচ্ছে আগাম আলু। আগাম আলু চাষে এলাকার কৃষকরা লাভবান হওয়ায় আগামীতে আগাম আলু ব্যাপক জমিতে চাষাবাদ হবে বলে আশা করা যাচ্ছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031