ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে “শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩” যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
দিবসের কর্মসূচি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৯টায় সকলের উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ ও দেশের শ্রেষ্ঠসন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ, দেয়ালিকা উন্মোচন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা এবং শহিদ বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক মোজাফফার হোসাইন।
অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আকতারুজ্জামান শেখ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সৈয়দা গুলশান ফেরদৌসসহ আরও অনেকে।
বক্তাগণের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বুদ্ধিজীবী হত্যার প্রকৃত চিত্র ফুটে উঠে। সভাপতি তাঁর বক্তব্যের মাধ্যমে নতুন প্রজন্মকে মেধা ও মননে সমৃদ্ধ হয়ে শহীদ বুদ্ধিজীবীদের শুণ্যস্থান পূরণের জন্য আহŸান জানান।
অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সঞ্চালনায় ছিলেন, অত্র কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক সরকার রাহ্নুমা আফরোজ। সবশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অত্র কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক শামসুজ্জোহার দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


