IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> অন্তরে গভীর দেশপ্রেম ধারণ করে শিমুল মেমোরিয়াল : বিধান চন্দ্র

অন্তরে গভীর দেশপ্রেম ধারণ করে শিমুল মেমোরিয়াল : বিধান চন্দ্র

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : “১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত যতজন মানুষ রক্ত দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিশ্বের ৫টি মহাদেশে ঘুড়ে এসেছি, কাজ করেছি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি তবে আজ আমি এ প্রতিষ্ঠানের বিজয় দিবস উদযাপনের সাক্ষী হলাম তা দেখে আমি অভিভূত। আমি বলতে চাই শিমুল মেমোরিয়াল দেশপ্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তারা দেশপ্রেম হৃদয়ে ধারন করে।”

প্রধান অতিথি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও রাজশাহীর বিজ্ঞান ও শিল্প গবেষনাগারের ডিরেক্টর (ইনচার্জ) ড. বিধান চন্দ্র দাস শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস -২০২৩ উদযাপন অনুষ্ঠানে একথা বলেন।

আজ মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রাজশাহী। ১৬ ডিসেম্বর রোজ শনিবার অত্র প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ বলেন, দুর্নীতিতে হ্যাট্রিক করলে হবেনা প্রতিযোগিতায় হ্যাট্রিক করতে হবে।

আমাদের একটা প্রজন্ম তৈরি হচ্ছে এটা যেন মাঝপথে থেমে না যায়, আমাদের সন্তানদেরকে প্রতিযোগিতায় আরও এগিয়ে নিতে সকলকেই এগিয়ে আসতে হবে, এখান থেকেই সেই শিশু মানুষ তৈরি হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এরাই সাহায্য করবে।

সম্মানিত অতিথি রোটারিয়ান আব্দুর রাজ্জাক বলেন, একটি অনুষ্ঠানে আজ আমরা একত্রিত হতে পেরেছি তাতেই বোঝা যাচ্ছে আমরা স্বাধীন, আমরা মুক্ত। আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয় আমরা এই স্বাধীনতা ধরে রাখবো।

বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড.সৈয়দ শামসুদ্দীন আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে স্বরণকালে তিনি বলেন, ১৯৪৭ সালের পূর্ববর্তী বা পরবর্তী সময়ে যত নেতার জন্ম হয়েছেন তারা ব্রিটিশমুক্ত পাকিস্তান চেয়েছিলেন আর বঙ্গবন্ধু মনে হয় জন্মের পর থেকেই ভেবেছিলেন যে বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা ও বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ হবে এই স্বপ্ন দেখেছিলেন। এরপর থেকেই তিনি বিদ্রোহী নেতা হয়ে উঠেছিলেন বলেই পরে ১৯৭১ সালে বাংলাদেশ আজকের এই দিনে বিজয় অর্জন করতে পেরেছিলেন।

অনুষ্ঠানের সভাপতি অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান এম.এ.মান্নান খান শিক্ষার্থীদের উদ্যেশে মুক্তিযুদ্ধের গল্প শোনান ও উপস্থিত অভিভাবকদের ও শিক্ষকবৃন্দকে মুক্তিযুদ্ধের বীরত্বের ও মর্মান্তিক ইতিহাস শোনানোর আহ্বান জানান। এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ ও জ্ঞাপন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ কামনা রাণী, উপরভদ্রা শাখা প্রধান ফাতেমা জহুরা দোলন, উপশহর শাখা প্রধান তুহিনা পারভীন ইলা প্রমুখ।

উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে এতে ২৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সবগুলো প্রতিষ্ঠানের মোট ৩৬ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করেন তারা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31