IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে ৪২ জনকে সেরা করদাতা সম্মাননা প্রদান

রাজশাহীতে ৪২ জনকে সেরা করদাতা সম্মাননা প্রদান

রাজশাহীতে ৪২ জনকে সেরা করদাতা সম্মাননা প্রদান

রাজশাহীতে সেরা করদাতা পুরস্কার নিচ্ছেন সোহেল। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে চারটি ক্যাটাগরিতে ৪২ জন করদাতাকে সেরা করদাতা সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে মহানগরীর মনি বাজারে অবস্থিত নানকিং দরবার হলে সেরা করদাতাদের এ সম্মাননা দেওয়া হয়।

কর অঞ্চল রাজশাহী কর কমিশনার শাহ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

অনুষ্ঠানে সিটি করপোরেশন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও নওগাঁ জেলার চারটি ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাকে এ সম্মাননা দেওয়া হয়।

বিশেষ অতিথি ছিলেন, কর আপিল অঞ্চল রাজশাহী কর কমিশনার মনোয়ার আহমেদ, রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার জাকির হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

রাজশাহীতে ৪২ জনকে সেরা করদাতা সম্মাননা প্রদান
রাজশাহীতে সেরা করদাতা পুরস্কার নিচ্ছেন মুকুল। ছবি- ধূমকেতু নিউজ

স্বাগত বক্তব্য দেন, কর অঞ্চল রাজশাহী পরিদর্শী রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন, কর অঞ্চল রাজশাহী-নওগাঁ সার্কেল-৪ এর সহকারী কর কমিশনার ইসমাইল মোর্শেদ।

এছাড়া পুরস্কারপ্রাপ্ত করদাতাদের মধ্য থেকে সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা আব্দুল আওয়াল, মেসার্স মুন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোকলেছুর রহমান মুকুল। সুজিত কুমার সরকার সর্বোচ্চ করদাতাদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো আয়কর। রাষ্ট্রের ব্যয় নির্বাহসহ সম্পদের সুষম বণ্টন ও সামাজিক বৈষম্য নিরসনে আয়করের ভূমিকা অনস্বীকার্য। যেসব করদাতা সঠিকভাবে এবং দীর্ঘ মেয়াদে আয়কর দিয়ে আসছেন তাদের সম্মানিত করা রাজস্ব বোর্ডের অত্যন্ত সময়োপযোগী ও সুদূর প্রসারী চিন্তা ধারারই বহিঃপ্রকাশ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31