ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে প্রাক বড়দিন উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাইট রেভা স্যামুয়েল সুনীল মানখিন। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জেভার্স রোজারিও, মিসেস মনিতা মানখিন, রাইট রেভা সৌরভ ফলিয়া, রেভা সুচিত্রা বেহেরা, রাইট রেডা. হেমেন হালদার, জেসিকা সূপর্ণা রিমি হালদার, রেভা জন প্রভুদান হীরা, মি. প্রদীপ চাঁদ মণ্ডল, প্রফেসর ডা. বিকে দাম, প্রফেসর ডা. এস.কে ভদ্র।
এসময় উপস্থিত ছিলেন কনসালটেন্ট, ডাক্তার, বিওটি-ও সকল সদস্য।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


