IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> শাহরুখের মহানুভবতার স্মৃতিচারণ করে আবেগপ্রবণ জনি লিভার

শাহরুখের মহানুভবতার স্মৃতিচারণ করে আবেগপ্রবণ জনি লিভার

ধূমকেতু নিউজ ডেস্ক : পরিচালক, প্রযোজক কিংবা অভিনেতা কারো জন্যই আলাদাভাবে সিনেমা নির্মাণ খুব সহজ কোনো কাজ নয়। সবাই মিলেই তৈরি হয় একটি সিনেমা। ব্যক্তিগত জীবনেও এমন। একজনের সাহায্যে আরেক জনের এগিয়ে আসার দরকার হয়ে থাকে।

বলিউড হাঙ্গামার সাথে একান্ত আড্ডায় এমনই কিছু বোধের কথা বললেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভার।

তার জীবনের আবেগময় মুহুর্তের কথা স্মরণ করে তিনি বলেন, এমন সময়ও তার জীবনে গেছে যে, এক শাহরুখ খান বাদে সাহায্য করার মতো কাউকে খুঁজে পাননি তিনি।

এই ঘটনার বিষয়ে লিভার বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে ‘বাদশা’ সিনেমাটি নির্মাণের সময় আমি কিছু ব্যক্তিগত সমস্যার মধ্যে ছিলাম। একদিন একটি কমেডি দৃশ্যের চিত্রায়ণ করতে যাচ্ছিলাম আমি। এই সময় আমার বাবা ছিলেন অপারেশন থিয়েটারে। আমি আমার ব্যক্তিগত সমস্যাগুলোকে কাজে টেনে আনি না। সুতরাং আমি এই সমস্যাটি সম্পর্কে কাউকে কিছু বলিনি।

আমি জানিনা কীভাবে শাহরুখ বিষয়টি জেনে গিয়েছিলো। তিনি বিষয়টি জানতে পেরে আমি যে ঘরে ছিলাম সে ঘরে আসলেন।বললেন, ‘আমি আপনার বাবার কথা শুনেছি এবং তার সম্পর্কে সকল খোঁজ খবর নিয়েছি। আপনার কখনো যদি কোনো কিছুর প্রয়োজন হয় দয়া করে আমাকে জানাবেন’।’

শাহরুখের সেই কথাগুলো জনি লিভারকে আবেগপ্রবণ করে তুলেছিলো দাবি করে তিনি বলেন, ‘শুধু এই ঘটনাই নয়। জীবনে আরও অনেকবার আমার সাহায্যে এগিয়ে এসেছেন শাহরুখ। এই অভিনেতা একজন বড় মনের মানুষ। সবার উচিত তার কাছ থেকে ব্যক্তিত্ব ও ভালো মানুষ হওয়ার শিক্ষা নেয়া।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31