IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> চারঘাটে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলা, আটক ২

চারঘাটে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলা, আটক ২

চারঘাটে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলা

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের সমর্থকের কর্মীর ওপর নৌকার সমর্থকের হামলা ও মারপিটের অভিযোগ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার সারদা বাজারে হামলা ও মারপিটের ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চারঘাট উপজেলা কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। এ ঘটনায় আহত ব্যক্তির ভাই উজির উদ্দীন বাদি হয়ে সাত জনের নাম উল্লেখ করে চারঘাট মডেল থানায় ঘটনার রাতেই একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের কর্মী হিসেবে পরিচিত নাজির হোসেন বৃহস্পতিবার রাতে ট্রাফিক মোড় এলাকায় কাঁচি প্রতীকের প্রচারণা শেষে সাদিপুর এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় সারদা বাজারে নৌকা প্রতীকের অফিসের সামনে পৌছালে নৌকা প্রতীকের সমর্থক ও উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি শামীম সরকারের ও সাদীপুর এলাকার ইউপি সদস্য আদিল মেম্বার এর যৌথ নেতৃত্বে নৌকা প্রতীকের অফিসের ভেতরে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট শুরু করেন। এতে নাজির উদ্দীন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান আহত ব্যক্তির মাথায় আটটি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এদিকে তাৎক্ষনিক সংবাদের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক ও ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লবসহ কয়েকশ নেতাকর্মী হাসপাতে জড়ো হোন ও আহত ব্যক্তির চিকিৎসার খোজ খবর নেন।

এছাড়াও এ ঘটনার সংবাদে রাতেই রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এবং চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার ও চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান আহত ব্যক্তির চিকিৎসার খোজ খবর নিতে হাসপাতালে ছুটে যান।

এঘটনায় স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক বলেন, আমার কর্মীর উপর অমানবিক মারপিট করা ছাড়াও, শলুয়াতে প্রচারনা গাড়ি ও অফিস ভাংচুর, পলাশবাড়িতে নৌকা মার্কায় ভোট না দিলে ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়াসহ কর্মীদের ভয় ভীতি প্রদর্শন করছে। এ ঘটনার মামলায় ইতিমধ্যে মামলার ৬নং আসামী ফয়াসাল হোসেন ডন ও ৭নং আসামী বাপ্পিকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

সহকারী রিটার্নিং অফিসার উপজেলা র্নির্বাহী অফিসার সাইদা খানম জানান স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31