ধূমকেতু প্রতিবেদক : ‘তথ্য প্রযুক্তির যুগে স্কেটিং ম্যারাথনের আয়োজন করেছে যারা তারা সমাজের একটি কাজ করছেন’।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. নাসরিন লুবনা শহীদ এএইচএম কামারুজ্জামান হেনা স্কেটিং ম্যারাথন-২০২৩ অনুষ্ঠানে এসে একথা বলেন।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৪ টায় রাজশাহীর রুয়েট সংলগ্ন কড়ইতলা ওয়ারব্রিজের সামনের রাস্তায় এ অনুষ্ঠান আয়োজন করে রাজশাহী স্কেটিং ক্লাব।

বিশেষ অতিথি অপারেশন আকিজ গ্রুপের পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন বলেন, মোবাইল, ল্যাপটপের যুগে খেলা হারিয়ে গেছে এমন সময় রাজশাহী স্কেটিং ক্লাব যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার।
পরে সম্মানিত অতিথি প্রজেক্ট হেডওয়ের পরিচালক পল বিশ্বাস বলেন, স্ক্রীনের এযুগে বাচ্চাদের এমন খেলাধুলায় অংশগ্রহণ তাদের সুস্থ স্বাস্থ্য ও সুন্দর মন তৈরি করবে।
ইউটিউব ভিডিও :
অনুষ্ঠানে রাজশাহী স্কেটিং ক্লাবের পরিচালক সাজ্জু হোসেন বলেন, অংশগ্রহণকারীরা তো বটেই সেই সাথে তাদের অভিভাবকরা ও সহযোগিতা করেছেন বলেই এত সুন্দর আয়োজন করতে পেরেছেন বলে জানান তিনি।
পরে অনুষ্ঠানের সভাপতি রাজশাহী স্কেটিং ক্লাবের কোচ ফুয়াদ হাসান সাকিব অংশগ্রহন কারী ও অভিভাবকদেরকে ধন্যবাদ জানান এবং সকলের কাছে দোয়া চান সেই সাথে শুভকামনা ও প্রত্যাশা করেন তিনি।
ফেসবুক ভিডিও :
উল্লেখ্য, রাজশাহী স্কেটিং ক্লাব সহ বিভিন্ন ক্লাবের মোট ২৫ জন এ ম্যারাথনে অংশগ্রহন করেন। সেই সাথে রাজশাহী স্কেটিং ক্লাব ৬ জন অভিভাবককে সম্মাননা সারক প্রদান করেন। পরে মোট পাঁচটি ক্যাটাগরির স্কেটিং ম্যারাথনের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরষ্কার তুলে দেন তারা। এছাড়াও সকল অংশগ্রহণকারীদের মেডেল ও দেন তারা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


