ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড়ে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি সালাহ্ উদ্দিন (৩০)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ীর মৃত আমির আলীর ছেলে। সে বর্তমানে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুরে বসবাস করে।
পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাত সোয়া ৯ টায় রাজশাহীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা মোড়ে এলাকায় অভিযান চালিয়ে আসামি সালাহ্ উদ্দিনকে গ্রেপ্তার করেছে। তবে ঐসময় সেখান থেকে একজন পালিয়ে যায়। এসময় আসামির কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় সে ও পালাতক মিলে দীর্ঘদিন যাবৎ হেরোইন বিক্রয় করে আসছে। পলাতক আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


