ধূমকেতু প্রতিবেদক : রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ও রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর সহযোগীতায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে নগরীর শহীদ কামারুজ্জামান চিড়িয়াখানার সামনে রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান এম.এ মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রাসেল।
স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শারমীন বেগম। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ তুষার চৌধুরী।
অনুষ্ঠানে রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


