IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> লিড নিউজ >> যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলায় সফল হুথি বাহিনী

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলায় সফল হুথি বাহিনী

ধূমকেতু নিউজ ডেস্ক : ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আগ্রাসনের সফল জবাব দিল হুথি বিদ্রোহীরা। এবার তারা লোহিত সাগরে একটি মার্কিন কার্গো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। কঠোর নিরাপত্তা সত্ত্বেও পণ্যবাহী ওই মার্কিন জাহাজে সফলভাবে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাতে সক্ষম হয়েছে হুথি বাহিনী।

সোমবার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি নিশ্চিত করেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার জাহাজটির নাম এমভি জিব্রাল্টার ঈগল। এটির মালিক ‘ঈগল বাল্ক শিপিং’ নামের একটি প্রতিষ্ঠান। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা সম্ভব হয়নি।

ব্রিটিশ মেরিটাইম নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানায়, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ও মার্কিন মালিকানাধীন কনটেইনার জাহাজ এমভি জিব্রাল্টার ঈগল ইয়েমেনের এডেন বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

জাহাজটি ইসরাইল সংশ্লিষ্ট নয়। এটি মূলত ইয়েমেনে বিমান ও মিসাইল জবাব হিসেবে মার্কিন স্বার্থে হুথিদের হামলা।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, নৌযানটি এডেন বন্দর থেকে ৯৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে আক্রান্ত হয়েছে।

অ্যামব্রে বলেছে, জাহাজটিকে লক্ষ্য করে হুথিরা অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দুটি সাগর পর্যন্ত পৌঁছায়নি, একটি নৌযানে আঘাত করেছে। এতে জাহাজে আগুন ধরে যায়।

সূত্র: রয়টার্স, সিএনএন, বিবিসি

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31