ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী এনজিও ফেডারেশন (এফএনবি) উদ্যোগে জেলায় দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
এর ধারাবাহিকতায় সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৩০ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, রাজশাহী এনজিও ফেডারেশনের সভাপতি ও ব্র্যাকের জেলা সমন্বয়ক মহসিন আলী, এফএনবি’র সহ সভাপতি সভাপতি ও লফসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন।
আরও উপস্থিত ছিলেন, এফএনবি’র সাধারণ সম্পাদক ও বুরো বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক আবু সাঈদ সিকদার, এফএনবি’র কোষাধ্যক্ষ ও বিডো রাজশাহীর নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম প্রমুখ।
এর আগে, সকালে পবা উপজেলার হরিপুর ইউনিয়নে ১৭০ জন আদিবাসী জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির,এনজিও ফেডারেশনের সভাপতি ও ব্র্যাকের জেলা সমন্বয়ক মহসিন আলী।
আরও উপস্থিত ছিলেন, এফএনবি’র সাধারণ সম্পাদক ও বুরো বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক আবু সাঈদ সিকদার, এফএনবি’র কোষাধ্যক্ষ ও বিডো রাজশাহীর নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলার রেজবি আল হাসান মুঞ্জিল প্রমুখ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


