IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাগমারা কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ে তথ্য গোপন করে কমিটি গঠনের অভিযোগ

বাগমারা কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ে তথ্য গোপন করে কমিটি গঠনের অভিযোগ

বাগমারা কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ে তথ্য গোপন করে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। স্কুলটি নরদাশ ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামে অবস্থিত।

লিখিত অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব কমিটির মেয়াদ শেষ হওয়ায় এডহক কমিটি গঠন করা হয়। এডহক কমিটির পর নিয়ম মাফিক প্রকাশ্য নিয়মতান্ত্রিক উপায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা।

কিন্তু শ্রেণিকক্ষে কোনরূপ নোটিশ, মাইকিং, এমন কী কোন রকম প্রচার-প্রচারণা না চালিয়ে তথ্য গোপন করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল জব্বার। গোপনে ইয়াকুব আলীকে উক্ত স্কুলের সভাপতি নির্বাচিত করেন। স্থানীয় আলতাফ হোসেন, শহিদুল ইসলাম, আবু বাক্কার গাইনের ভাষ্য, বিতর্কিত কমিটির সভাপতির যোগসাজসে পকেট কমিটি গঠন করে অনুমোদনের জন্য রাজশাহী শিক্ষাবোর্ডে প্রেরণ করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল জব্বার এবং পকেট কমিটি গোপন রাখেন।

প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে, শিক্ষাবোর্ড গত ১৭ই ডিসেম্বর ২০২৩ সালে ইয়াকুব আলীকে কোয়ালীপাড়া স্কুলের সভাপতি হিসাবে দশ সদস্যের ম্যানেজিং কমিটির অনুমোদন প্রদান করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জমিদাতা, অভিভাবক, বিদ্যোৎসাহী, ছাত্র-ছাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী সায়েম, ৯ম শ্রেণির নাঈম, ৭ম শ্রেণির জিহাদ, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিরাজুল ইসলাম জানিয়েছেন,কমিটি গঠন বিষয়ে আমাদের শ্রেণি কক্ষে কোন নোটিশ বা মৌখিক ভাবে জানানো হয়নি।

শিক্ষার্থী সায়েম আরও জানিয়েছে, বৃহস্পতিবার ১৮ই জানুয়ারি হেড স্যার, আমাদের জানান, আগামী রবিবার কমিটি গঠন উপলক্ষে দুপুরে খাওয়ার আয়োজন করা হয়েছে।

(বিতর্কিত) নতুন কমিটির অভিভাবক সদস্য চাঁন মিয়া জানিয়েছেন, নতুন কমিটি গঠনে আমি নিজেও জানি না। আবেদন ফরম উত্তোলন, জমা বা কোথাও স্বাক্ষর করি নাই। প্রবিধানমালা-২০০৯ এর ধারা-উপধারা মোতাবেক কমিটি অনুমোদন করা হলেও ,৩৮ বিধি মোতাবেক সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা অমান্য করলে বোর্ড যে, কোন সময় কমিটি ভেঙ্গে দেয়াসহ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

প্রধান শিক্ষকের নানা অনিয়ম সহ উক্ত কমিটি বাতিল চেয়ে চলতি বছর গত ১৪ই জানুয়ারি সকল অভিভাবকদের পক্ষে দাতা সদস্য ইব্রাহিম হোসেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। নতুন কমিটির সভাপতি ইয়াকুব আলী জানান, নিয়ম মেনে কমিটি করা হয়েছে।

মুঠোফোনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বারের নিকট প্রকাশ্যে কমিটি হয়েছে কীনা জানতে চাইলে তিনি বলেন, প্রকাশ্যেই করা হয়েছে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা তো জানে না? এমন প্রশ্ন করলে তিনি কিছুক্ষণ চুপ থেকে বলেন, কেই হয়তো তাদের প্রভাবিত করেছে।

বাগমারা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুকদাদির আহম্মদ বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। অভিযোগ হলে বোর্ড নিজে বা অন্যদের দিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31