IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাগমারায় অবৈধভাবে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

বাগমারায় অবৈধভাবে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

বাগমারায় অবৈধভাবে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় জমি জবর দখল করে একচালা টিনের ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আউচপাড়া ইউনিয়নের তোকিপুর গ্রামে।

রাজশাহী কোর্ট, বাগমারা থানার লিখিত অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, তোকিপুর গ্রামের মৃত বলিদ মন্ডলের পুত্র আঃ মালেক দিগর পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিজমা দীর্ঘদিন ভোগ দখল করে আসছেন। উক্ত জমিজমায় বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ এবং চাষাবাদ করছেন।

তোকিপুর মৌজায় ২৬৭ খতিয়ানে, ২৯৩৩ নং দাগে ১১ শতক জমিজমা একই গ্রামের আজিম উদ্দীন (৫৫), নমির উদ্দীন(৪৫) উভয়ের পিতা নছির উদ্দীন হঠাৎ বিবাদমান জমিটি তাঁদের বলে দাবী করেন ।

সূত্র জানায়, গত ১৮ই জানুয়ারি দুপুরের দিকে আজিম উদ্দীন গংরা জমি দখলের প্রাঁয়তারা চালায়। ২০ জানুয়ারি বাহির থেকে বেশ কিছু লোকজন জড়ো করে দেশীয় অস্ত্রপাতি হাতে মহড়া দেয় এবং একচালা টিনের ঘর নির্মাণের মাধ্যমে জমিটি জবর দখল করে।

ভিকটিম আঃ মালেক নিরুপায় হয়ে ট্রিপল নাইনে ফোন দেন। পুলিশ আসার খবরে দখলকারীরা চম্পট দেয়। পরে আবারও সবাই একত্রিত হয়ে ঘর নির্মাণ করেন।

আঃ মালেক এবং তাঁর অপর ভাই আব্দুস সালাম জানান, আমরা জীবিকার তাগিদে হাটগাঙ্গোপাড়া এলাকায় বসবাস করি। আমাদের পরিবারিক একটি অনুষ্ঠান নিয়ে আমরা শনিবার ব্যস্ত ছিলাম। পূর্ব শত্রুতার জের ধরে, এই ফাঁকে বিবাদীরা প্রায় শতাধিক লোকজন জড়ো করে আমাদের সম্পত্তি দখল করেছে। এমন কী জমিতে রোপণকৃত বিভিন্ন প্রজাতির শাক সবজি টেনে তুলে নষ্ট করে ফেলে।

সূত্র আরও জানায়, প্রতিপক্ষরা অনবরত ভয়ভীতি, মিথ্যা মামলায় ফাঁসানো এবং এমন কী প্রাণে মেরে ফেলার হুমকি, ধামকি অব্যাহত রেখেছে। ভিকটিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দোষীদের কঠোর শাস্তির দাবী জানান।

সরজমিন সংবাদকর্মীরা শনিবার বিকেল পাঁচটার দিকে আজিম উদ্দীন এবং নমির উদ্দীনের কাছে জমির দলিল দস্তাবেজের ফটোকপি দেখতে চাইলে তাঁরা দেখাতে পারেননি।

২০ জানুয়ারি তোকিপুর গ্রামের মৃত বলিদ মন্ডলের পুত্র আঃ মালেক বাদী হয়ে একই গ্রামের নছিরের পুত্র আজিম উদ্দীনকে প্রধান আসামী করে বারো জনের নামে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মুঠোফোনে বাগমারা থানার উপ-পরিদর্শক (আইও) জয়দেব কুমার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31