ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা এবং মহান মুক্তিযুদ্ধ, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনতাবিরোধী হীন ঋণ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন ও সদর দপ্তর শাখা যৌথ উদ্যোগে সোমবার দুপুর আড়াই টার দিকে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন, রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি ওয়ালি খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার আলী রেল শ্রমিক লীগ আরবিআর শাখা সভাপতি মোতাহার হোসেন শ্রমিকলীগ নেতা মহসিন,নজু, শফিকুল, আতিয়ার, হবি, আরিফুল, মুন, সাব্বির, আজমুল হক রাজু, আইনুল হক, দেবু,ইকবাল, ফরহাদ সহ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।


