ধূমকেতু প্রতিবেদক : ‘এগিয়ে যাক স্বচ্ছলতা এসোসিয়েশন ও তাদের প্রচেষ্টায় নির্মিত ড. শামসুল আলম মেমোরিয়াল স্বচ্ছলতা স্কুল। পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ তারা যেন এই প্রতিষ্ঠানটিকে চালিয়ে নিয়ে যায়।’
অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি আবদুর রব নিশতার স্কুলের শীতার্ত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সোয়েটার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় ড.শামসুল আলম মেমোরিয়াল স্বচ্ছলতা স্কুলের কক্ষে বাচ্চাদের মাঝে সোয়েটার বিতরণ করে স্বচ্ছলতা এসোসিয়েশন। অত্র প্রতিষ্ঠানের প্রায় ৩৫ জন শিশুর মাঝে সোয়েটার বিতরণ করেন তারা।
এসময় সম্মানিত অতিথি ছিলেন, ড.শামসুল আলম মেমোরিয়াল স্বচ্ছলতা স্কুলের পরিচালনা কমিটির সহ সভাপতি গোলাম কবির, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাব্বির হোসেন তন্ময়, স্বচ্ছলতা এসোসিয়েশনের দাতা সদস্য মাশরুফা জাহান, সালমা সাবিহা ও অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মারিয়াম সুলতানা।
আরও উপস্থিত ছিলেন স্বচ্ছলতা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমান ফার্সী, সহ সভাপতি মেহেদী হাসান, সাংগাঠনিক সম্পাদক নাজমুস সাকিব, প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্বচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি ইহতেশামুল আলম।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


