IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে অনুদান প্রদান

ধামইরহাটে দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে অনুদান প্রদান

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বরাদ্দকৃত এককালীন অনুদান প্রদান করা হয়েছে।

উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে ০৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উচ্চ মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত ৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের প্রত্যেককে ৪ হাজার টাকা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বয়স্ক ৯৭ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ২৫ হাজার টাকার এককালীন অনুদান বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, ওসি আবদুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news