ধূমকেতু প্রতিবেদক : দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী ঘোষিত ৫% প্রণোদনা সুবিধা ঘোষণা হলেও, নেসকো পিএলসি সেটা এখনো কার্যকর করে নাই।
এই কারণে নেসকোর কর্মকর্তা ও কর্মচারীদের এই সুবিধা থেকে বঞ্চিত করার প্রতিবাদে এবং ৫% প্রণোদনা সুবিধার জন্য চলমান কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২৪ জানুয়ারী) নেসকো রাজশাহীতে নেসকো বিদ্যুৎ শ্রমিকলীগের নেতৃত্বে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, সভাপতি প্রভাস কুমার আচার্য, সাধারন সম্পাদক, আব্দুস সোহেল ও শহিদুল ইসলাম খান, এনামুল হক অনু, একেএম শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, অঞ্জন কুমার মিত্র, আখিঁ ইকবাল, শামিম আহমেদ সুমন, আবুল কালাম আজাদ, সুলতান মাহমুদ প্রামাণিক প্রমুখ। দাবী আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
উল্ল্যখ্য, নেসকোর প্রধান কার্যালসহ আগামীকাল সকাল ১০টা থেকে কর্মবিরতি ও বিক্ষোভ চালু থাকবে এবং দাবী আদায় না হলে রোববার থেকে আরো কঠোর আন্দোলনের ঘোষণা আসবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


