IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> চাঁদা না দেওয়ায় ইজারাদারকে মারধরের প্রতিবাদে দোকানপাট বন্ধ, বিক্ষোভ

চাঁদা না দেওয়ায় ইজারাদারকে মারধরের প্রতিবাদে দোকানপাট বন্ধ, বিক্ষোভ

চাঁদা না দেওয়ায় ইজারাদারকে মারধরের প্রতিবাদে দোকানপাট বন্ধ, বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটের ইজারাদার ওসমান আলীকে (৫৮) মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওসমান আলী বানেশ্বর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদকও। তাকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এছাড়া তারা বাজারে বিক্ষোভ-মিছিলও করেন।

বানেশ্বর বাজারে ওসমান আলীর সার ও কীটনাশকের দোকান রয়েছে। আগের দিন বুধবার বিকালে এ দোকানেই ওসমান আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এ নিয়ে রাতেই তিনি বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ আটজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এছাড়া বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন।

অভিযোগে আওয়ামী লীগ নেতা ও ডিস ব্যবসায়ী আবুল কালাম আজাদ ছাড়াও অন্য যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- জুয়েল (৩০), সাদেকুল (৩১), হামিদ ড্রাইভার (৪০), মেহেদী (২৫), জহিরুল ইসলাম (৩২), নাসির (৩৫) ও সাগর (৪০)। তাদের বিরুদ্ধে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ওসমান আলী বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে তিনি বানেশ্বর হাট ইজারা নিয়ে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। তিনি সরকারকে নায্য দর দেন বলে অন্যরা কম টাকায় হাটটি ইজারা নিতে পারেন না। এ জন্য আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ তার ওপর ক্ষুব্ধ। আগামী ফেব্রুয়ারিতে হাটটি আবার ইজারা দেওয়া হবে। এই ইজারা প্রক্রিয়ায় তিনি যেন অংশ না নেন তার জন্য ভয় দেখাতে এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি জানান, বুধবার বিকালে তিনি দোকানে বসেছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা কালামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানে যায়। তারা প্রথমেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাটার বন্ধ করে দিয়ে তাকে মারধর করা হয়। এরপর সন্ত্রাসীরা ওসমানের পকেট থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তাকে শাসানো হয় যে, এখন থেকে তারা যা বলবে তা শুনতে হবে। তা না হলে হত্যা করে লাশ গুম করে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ওসমান আলী আরও বলেন, তার ওপর হামলাকারীরা সন্ত্রাসী প্রকৃতির লোক। এর আগে তারা বানেশ্বর বাজারে ব্যাংক ভাঙচুর করেছিল। তাদের এই হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। দোকানে গিয়ে তার ওপর হামলার সমস্ত ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তার কাছে ফুটেজ আছে। তিনি হামলাকারী এই সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে ওসমান আলীর মেয়ে শামসুন নাহার উর্মি, জামাতা আবদুল কাদের, রোমান উদ্দীন সজীব ও বেয়াই রেজাউল করিম উপস্থিত ছিলেন। এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই ব্যবসায়ীরা বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখেন। দুপুরে তারা বিক্ষোভ-মিছিল করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বলেন, ‘ওসমান আলী আমাকে নিয়ে খারাপ মন্তব্য করেন। তাই আমার ছেলেরা গিয়ে একটু ধাক্কা দিয়ে এসেছে। এর বেশি কিছু না। সকালে আমার ছেলেদের মারধর করা হয়েছে। আমরাও মামলা করছি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘ওসমান আলী যে অভিযোগ দিয়েছেন তা মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে। কালামও একটা অভিযোগ দিয়েছেন। সেটা তদন্ত করা হচ্ছে। আমরা এলাকাতেই এখন আছি। পরিস্থিতি শান্ত রয়েছে।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31