IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদানপিরিজপুর আলিম মাদ্রাসার পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকে সম্মাননা স্মারক প্রদাননেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন‘জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার’দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু
Home >> কৃষি >> ফুলবাড়ীতে সব জমিতে চলছে বোরো রোপণ

ফুলবাড়ীতে সব জমিতে চলছে বোরো রোপণ

ফুলবাড়ীতে সব জমিতে চলছে বোরো রোপণ

জমিতে বীজ চারা রোপনে ব্যস্ত ফুলবাড়ীর কৃষকরা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে গত মাসে শীতের তিব্রতা ছিলো পূর্বের সব বছরের চেয়ে বেশি। শীতের কারণে অনেক কৃষক তাদের বোরো চাষের জন্য জমি প্রস্তুত করতে পারে নাই। ফেব্রুয়ারী মাস শুরুর পর থেকেই সেই শীতের তিব্রতা কমতে শুরু করেছে।

কৃষকেরাও আট ঘাট বেঁধে মাঠে নেমে পড়েছে। কেউ জমি ভিজিয়ে চাষ করছে। কেউ জমিতে বোরো রোপন করছে। সব মিলে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলকার প্রায় সব জমিতেই একযোগে বোরো চাষে ব্যস্ত কৃষকেরা।

কৃষক বাদল চন্দ্র প্রামানিক জানান, এবার শীতের কারণে বোরো চারা নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু শুরুর আগে বীজতলা তৈরী করা হয়েছিলো বলে শীতের প্রকোপ বৃদ্ধির আগেই চারা গুলো বড় হয়ে যাওয়ায় ফলে বেশি ক্ষতি হয়নি। তবে বোরো রোপণ করতে গত বছরের তুলনায় সার, সেচ ও মজুরির দাম বৃদ্ধি হওয়ায় রোপণের খরচ বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনিসহ খয়েরবাড়ী মকবুল হোসেন, আলাদিপুরের মাজাহারুল ইসলাম, শিবনগর ইউনিয়নের আসাদ হোসেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর বোরো রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ১৭৯ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূল থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো রোপণ হবে বলে আশা করছেন কৃষি দপ্তর।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, আমরা কৃষকদের এ বছর বঙ্গবন্ধু-১০০, ব্রী-৮০, ৯২, ১০৪ ও বীনা-২৫ জাতের বোরো ধান চাষে আগ্রহী করছি ও বেশি চাষও হচ্ছে। এবার শীতের মধ্যে বোরো বীজতলা রক্ষণাবেক্ষণের জন্য কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। ফলে শীতের কারণে বোরো চারার তেমন ক্ষতি হয়নি। সে কারণে ঠিক সময়ের মধ্যেই বোরো রোপণ শুরু করতে পেরেছেন কৃষকরা।

তিনি আরও বলেন, শীত কমতে শুরু করলে শীত জনিত রোগের আক্রান্ত বোরো চারা সবল হয়ে যাবে এবং দ্রুত বাড়তে থাকবে। এ নিয়ে কোন দুশ্চিন্তার কারণ নাই। তাছাড়া উপজেলা কৃষি বিভাগ কৃষকদের সার্বিক সহযোগীতায় প্রস্তুত রয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930