ধূমকেতু প্রতিবেদক : বাঙালী সংস্কৃতির সাথে জড়িয়ে আছে পিঠা। কালের গর্ভে যা হারিয়ে যাবার অভিপ্রায়। তবে সেই পিঠার সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই প্রতি বছরের ন্যায় এবারেও রাজশাহীর মাদারবক্স গার্হস্থ্য ও অর্থনীতি কলেজে পিঠা মেলার আয়োজন করে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মাদারবক্স কলেজে এ মেলার উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সালমা শাহাদাত।
ইউটিউব ভিডিও :
শীতের শুরু থেকেই বাঙালীরা পিঠা তৈরি করে ঘরে ঘরে। পৌষের প্রথম দিন ঘরে ঘরে পিঠা তৈরির চল বহু আগে থেকেই। কৃষকরা নতুন চাল তোলার পর এ আয়োজন করতেন। তবে বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় প্রচলিত এ নিয়ম আগের মতন কাউকে আর মানতে দেখা যায় না। তবে এ ধরনের পিঠা উৎসব বা পিঠা মেলায় ঘুড়তে আসা দর্শনার্থীরা পরিচিত হতে পারে বিভিন্ন রকম পিঠার সাথে। তবে মেলার দর্শনার্থী ও অংশগ্রহণকারীরা বেশ উচ্ছাস প্রকাশ করেন।
এদিকে মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত বলেন, সোশাল মিডিয়ার কল্যাণে সংস্কৃতি বিলুপ্ত প্রায়, ফলে বাঙালির চিরাচরিত রীতিকে ধরে রাখতেই তিনি অত্র প্রতিষ্ঠানে প্রতিবছরই পিঠা মেলা করে থাকেন। এতে শহরের অন্যান্য স্কুলের ছাত্র-ছাত্রীরা ও অংশগ্রহণ করে থাকে।
ফেসবুক ভিডিও :
এ পিঠা মেলায় রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও অংশগ্রহণ করেন। পরে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী এ মেলা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


