IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> বদলগাছীতে মাদক সেবনের দায়ে ছাত্রলীগ নেতাসহ ২ জন শ্রীঘরে

বদলগাছীতে মাদক সেবনের দায়ে ছাত্রলীগ নেতাসহ ২ জন শ্রীঘরে

বদলগাছী বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি সাব্বির হোসেন বাপ্পি

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেকে এক বছর করে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন থানা পুলিশ।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জিধিরপর গ্রামের মৃত শামসুল হকের ছেলে সুমন হোসেন (৩৫) এবং শ্রীকৃষ্ণপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং বদলগাছী বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি সাব্বির হোসেন বাপ্পি (৩২)।

জানা যায়, দন্ডপ্রাপ্ত সুমন হোসেন ও সাব্বির হোসেন বাপ্পি কলেজ পাড়া এলাকায় মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন এবং থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদেরকে আটক করে। পরে আটককৃতদের দুজনকেই মোবাইল কোর্টের বিচারক এক বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং বাপ্পির ২শত টাকা ও সুমনের ৩শত টাকা অর্থ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত সাব্বির হোসেন বাপ্পি বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সহ সভাপতি নিশ্চিত করে বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মুঠোফোনে বলেন, আমি শুনেছি মাদক সেবনকালে কারো তথ্যের উপর নির্ভর করে সেখানে পুলিশসহ অভিযান চালায়। পরে তাদেরকে দন্ড দেওয়া হয়েছে।

আপনার কিছু করার আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা আমাদের উপজেলা ছাত্রলীগের অধিনে না। পুরোপুরি জেলা ছাত্রলীগের অধিনে। তাই আমরা চাইলেও কোনো পদক্ষেপ নিতে পারবো না। তবে বিষয়টি জেলা ছাত্রলীগের এক নেতাকে জানানো হয়েছে।

মাদক সেবনের দায়ে উভয় দন্ড প্রদানের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে মোবাইল কোর্টের বিচারক আতিয়া খাতুন বলেন, আমাদের এধরনের অভিযান চলমান ও অব্যাহত থাকবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31