ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের মিলনায়তনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ ব্যানারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় সভায় প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দীন। অনুষ্ঠানটির স্বাগত বক্তব্য দেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর ফারুক।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিষ্ঠান প্রধানদের নানামুখি অভিযোগ ছাড়াও প্রতিষ্ঠান ও শিক্ষারমান বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে বিশদ আকারে আলোচনা ও মতবিনিময় হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধানদের মতামত ও অভিযোগ খুব গুরুত্ব সহকারে শোনেন শিক্ষামন্ত্রী ও সচিব।
সভায় শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অবকাটামোগত বিষয়গুলো তুলে ধরেন। শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয় বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের নানামুখি চাহিদা পূরণের আশ্বাস দেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


