ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে তিন দিনব্যাপী পৌষ-পার্বণ পিঠা মেলার উদ্বোধন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় প্রাইম ব্যাংকের সহযোগীতায় নগরীর শাহ্ মখদুম কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
মেলায় সভাপতিত্ব করেন, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজিটি নাজনিন।
এসময় উপস্থিত ছিলেন, শিমুল মাহমুদ, ওয়াহিদা মোহাল, সাজিরা সাদি, মুসাররাত জাহান, সাদিয়া মুর্তুজা, মমতা সুলতানা, রেহেনা পারভীনসহ রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যবৃন্দ।
মেলায় ১৭টি স্টল অংশগ্রহণ করে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


