IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও মরণোত্তর আর্থিক অনুদান প্রদান

রাজশাহী সদর দলিল লেখক সমিতি

সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও মরণোত্তর আর্থিক অনুদান প্রদান

রাজশাহীতে দলিল লেখকদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও মরণোত্তর আর্থিক অনুদান প্রদান

রাজশাহী সদর দলিল লেখক সমিতির সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও মরণোত্তর আর্থিক অনুদান প্রদান করেন প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সদর দলিল লেখক সমিতির সদস্যগণের সন্তানকে শিক্ষাবৃত্তি ও মৃত সদস্যের পরিবারকে অনুদানের অর্থ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে সদর দলিল লেখক সমিতির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী নগরীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। কোর্ট চত্বরেরও উন্নয়ন করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও রাজশাহীর অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ চলমান রয়েছে। শিগগিরই ভারতের মুর্শিদাবাদের মায়া থেকে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুটে নৌযান চলাচল শুরু হবে। এরপর সেটি রাজশাহী পর্যন্ত চালু ও নগরীতে নৌবন্দর স্থাপন করা হবে। এটি চালু হলে রাজশাহীর অর্থনীতি গতিশীল হবে, অনেক কর্মসংস্থানও হবে। রাজশাহী মহানগরীর আয়তন বৃদ্ধির কাজ এগিয়ে চলেছে। যা বর্তমান পরিমাপের চারগুণ হবে। বর্ধিত এলাকায় সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধা প্রদান করা হবে।

রাজশাহীতে দলিল লেখকদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও মরণোত্তর আর্থিক অনুদান প্রদান
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও মরণোত্তর আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি- ধূমকেতু নিউজ

তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে নানামূখী উদ্যোগ গ্রহণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন এমপ্লয়মেন্ট স্কিল ডেভেপলমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। আমাদের সন্তানদের পেশাগত দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে হবে। যেন তারা বিদেশী গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।

রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা রেজিষ্টার (অ: দা:) শফিকুল ইসলাম, পবার সাব-রেজিষ্টার আয়েশা সিদ্দিকা, সদর সাব রেজিস্টার (খন্ডকালীন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাব রেজিস্টার (খন্ডকালীন) এন এ এম নকিবুল আলম। সঞ্চালনা করেন সদর দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু। এসময় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31