ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের ব্যক্তিগত সহকারী বিপুল কুমার সরকারের মাতা রমা সরকার অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ‘তে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) অসুস্থ্য রমা সরকারকে রামেক হাসপাতালে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এসময় তার শারিরীক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আশু সুস্থ্যতা কামনা করেন রাসিক মেয়র।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী বিপুল কুমার সরকার, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মন্ডল প্রমুখ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


