ধূমকেতু প্রতিবেদক : মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বাদ যোহর নগরীর একটি মাদ্রাসায় দিনব্যাপি ফিনল্যান্ড প্রবাসী সাংবাদিক ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি ও যমুনা টিভির প্রতিনিধি আব্দুল্লা ইকবালের বাবার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়। এর আগে তার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও তার কবরস্থানে দোয়া করা হয়।
উল্লখ্যে, আব্দুল্লা ইকবাল যমুনা টিভির ফিনল্যান্ড প্রতিনিধি। এর আগে দৈনিক যুগান্তর, দ্য ডেইলি স্টার, আজকের কাগজ, দৈনিক আমাদের সময় ও ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সি, এমেরিক্যান প্রেসসহ দেশি ও আর্ন্তজাতিক বিভিন্ন গণমাধ্যমে তিনি কাজ করেছেন।

গত ১৩ই ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসইিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি কর্মজীবনে রূপালী ব্যাংকের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নগরীর টিকাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। আলহাজ্ব শামসুল বারীর স্মরণে দিনব্যাপী কোরআন খানী, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন এলাকাবাসী, ব্যবসায়ী, সাংবাদকিসহ আত্মীয়স্বজন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


