ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধু কলেজ রাজশাহীতে বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কালচারাল ক্লাবের সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করে। এরপর সকল শহীদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বসন্ত বরণ গান দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর গভর্নিং বডির সম্মানিত সভাপতি মজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান এবং পিঠা উৎসব কমিটির আহ্বায়ক ড. গিয়াস উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি আব্দুস সালাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কমিটির সদস্য জনাব ফেরদৌসী বেগম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক প্রভাষক হাসিবুর রহমান, বিভাগীয় প্রধানগণের মধ্যে ইতিহাস বিভাগের লুৎফর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের মিয়াজ উদ্দীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইকবাল হোসেন, সমাজকর্ম বিভাগের জনাব আব্দুল্লাহ হেল শাফি, ব্যবস্থাপনা বিভাগের জনাব লাইলুন নাহার।
আরও উপস্থিত ছিলেন, দর্শন বিভাগের শাহানারা আখতার, সমাজ বিজ্ঞান বিভাগের ওয়াহিদা সুলতানা, বাংলা বিভাগের মোসাম্মৎ জোহুরা খাতুন, ইংরেজি বিভাগের বেগম রুকসানা খাতুন, মার্কেটিং বিভাগের সহকারি অধ্যাপক শরিফুল ইসলামসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক মাসুদ রানা এবং কমিটির অন্যান্য সদস্য আহসান হাবীব সুমন ও মাসুদ রানা প্রমুখ।
উৎসাহ উদ্দীপনার মধ্যে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সভাপতি।
অধ্যক্ষ, সভাপতি এবং কমিটির সকল সদস্য ও অন্যান্য শিক্ষকবৃন্দ কলেজ হতে অংশগ্রহণকারি ১৪ টি স্টল পরিদর্শন করেন। কালচারাল ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ক্রীড়া কমিটির আয়োজনে কলেজের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


