ধূমকেতু প্রতিবেদক : ‘শিক্ষার কোনো বয়স নেই। প্রশিক্ষণ মানুষকে শাণিত করে।’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জুয়েলী বিশ্বাস রাজশাহী আদর্শ শিক্ষক প্রশিক্ষণ কলেজে নবীনবরণ ও ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউটিউব ভিডিও :
অনুষ্ঠানে অত্র কলেজের উপাধ্যক্ষ আরজুমান্দ বানু রোজী সিদ্দিকী শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রশিক্ষণ বিনয় শেখায়, পেশাগত দক্ষতা বৃদ্ধি করে। প্রশিক্ষণর মূল উদ্দেশ্যই হচ্ছে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন ঘটানো। বিগত ২৭ বছরেও বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ এমপিও ভুক্ত হতে পারেনি বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতি রাজশাহী আদর্শ শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ রাহাতুল আবকা বলেন, কেউ নকল করে পাশ করবেন না, সার্টিফিকেট নিবেন তবে কিছু শিখে যান। নিজে প্রশিক্ষণ নিচ্ছেন আত্ম উন্নয়নের জন্য চেষ্টা টা চালিয়ে যান সফল হবেন। পরে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও প্রকাশ করেন তিনি।
ফেসবুক ভিডিও :
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী আদর্শ কারিগরী ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আবদুর রাজজাক, রাজশাহী সরকারি সিটি কলেজের লাইব্রেরীয়ান আবদুল্লাহ আল বসির, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদসহ নবীন প্রশিক্ষণার্থীবৃন্দ।
অত্র প্রতিষ্ঠানে ২৪ তম ব্যাচের মোট প্রশিক্ষণার্থী সংখ্যা ১২৬ জন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


