ধূমকেতু প্রতিবেদক : বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল এর মাতা গুলনাহার খানম বার্ধক্যজনিত কারণে সোমবার নিজ বাসভবনে আনুমানিক বিকাল ৫ টায় ইন্তেকাল করেন ( ইন্না—-রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। গুলনাহার খানমের মৃত্যুতে জেলা বিএনপি’র পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
শোকবার্তায় তাঁরা বলেন, ধর্মপ্রাণ ও পরোপকারী গুলনাহার খানম এলাকার মানুষের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ জন মেয়ে রেখে গেছেন। তিনি তাঁর মেধা ও যোগ্যতা দিয়ে প্রতিটি সন্তানকে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছেন। তারা শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।


