IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> অপরাধ নিয়ন্ত্রণে ও সচেতনতা বৃদ্ধিতে ‘বিট পুলিশিং পক্ষ’ পালন

অপরাধ নিয়ন্ত্রণে ও সচেতনতা বৃদ্ধিতে ‘বিট পুলিশিং পক্ষ’ পালন

অপরাধ নিয়ন্ত্রণে ও সচেতনতা বৃদ্ধিতে ‘বিট পুলিশিং পক্ষ’ পালন

ধূমকেতু প্রতিবেদক : আরএমপি’র সেবা জনগণের নিকট পৌঁছে দিতে, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে ‘বিট পুলিশিং পক্ষ’ পালন করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের দিকনির্দেশনায় ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র ১২ টি থানার বিভিন্ন বিটের বিট অফিসাররা পুলিশি সেবা জনগণের নিকট পৌঁছে দিতে, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে ‘বিট পুলিশিং পক্ষ’ পালন উপলক্ষে উঠান বৈঠক, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করেছে।

উঠান বৈঠক ও মতবিনিময় সভায় সহকারী পুলিশ কমিশনারসহ থানা অফিসার ইনচার্জ, শিক্ষকবৃন্দ, সুধীজন, স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠক ও মতবিনিময় সভায় আরএমপির কর্মকর্তাবৃন্দসহ বিট অফিসাররা সামাজিক অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করছে এবং মাদক, জুয়ার বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করছে। পাশাপাশি ইভটিজিং, মাদক ও উগ্রবাদের কুফল নিয়েও আলোচনা করছেন। এছাড়াও ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ করে ভাড়াটিয়া তথ্য সংগ্রহ করছেন।

১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ দামকুড়া থানার ৬নং বিট এবং ১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাজপাড়া থানার ৮নং বিট, চন্দ্রিমা থানার ৩নং বিট, বেলপুকুর থানার ৪নং বিট ও কর্ণহার থানার ৩নং বিট অফিসারগণ তাদের নিজ নিজ বিট এলাকায় উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছে। ‘বিট পুলিশিং পক্ষ’ উদযাপন চলবে আগামী ২৬ ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত।

আরএমপির কমিশনার গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ বিট পুলিশিং সেবা জনগণের নিকট পৌঁছে দিতে ও সেবার কার্যক্রমকে গতিশীল এবং কার্যকর করতে আরএমপির সকল থানার বিট এলাকায় ‘বিট পুলিশিং পক্ষ’ উদযাপন করার নির্দেশনা প্রদান করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31