IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> বিনোদন >> টপ নিউজ >> ডন-থ্রিতে রণবীরের বিপরীতে অভিনেত্রী কিয়ারা

ডন-থ্রিতে রণবীরের বিপরীতে অভিনেত্রী কিয়ারা

ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে জানা গেল ডন-৩ এ রণবীর সিংয়ের বিপরীতে কে অভিনয় করছেন। এক্সে (টুইটার) একটি ভিডিও পোস্ট করে সিনেমাটির পরিচালক ফারহান আখতার জানিয়েছেন, রণবীর সিংয়ের বিপরীতে ডন-৩ এ অভিনয় করবেন কিয়ারা আদভানি। এরপর থেকেই নানা আলোচনা আর সমালোচনায় নেটিজেনরা মেতেছে ডন থ্রি নিয়ে।

এদিকে কিয়ারা আদভানি এ তথ্য নিশ্চিত করে এক্সে একটি পোস্ট দিয়েছেন। এ অভিনেত্রী তাতে লেখেন, ‘আইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে এবং চমৎকার একটি দলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। উত্তেজনাপূর্ণা এই যাত্রা শুরু করার আগে আপনাদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।’ অন্যদিকে ফারহান আখতার একটি ভিডিও পোস্ট করে কিয়ারাকে স্বাগত জানিয়েছেন।

কিয়ারা আদভানি ‘ডন’ সিনেমায় কোন চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে কিছু জানাননি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন কিয়ারা। অর্থাৎ রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

ডন-থ্রি এর নতুন এ কিস্তিতে থাকছেন না আগের দুই কিস্তির হিরো শাহরুখ খান ও নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। এই নিয়ে বলিউড কিং খানের ভক্তরা ক্ষেপেছেন ফারহানের উপর। তাদের দাবী, রণবীরের চেয়ে ডন হিসেবে শাহরুখের লুক বেশি আকর্ষনীয়।

উল্লেখ্য, ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ৫ বছরের বিরতি নিয়ে মুক্তি পায় ‘ডন-টু’। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ডন ফ্র্যাঞ্চাইজির প্রযোজনায় ছিল ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। বরাবরের মতো এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ডন থ্রি’।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31