ধূমকেতু প্রতিবেদক : নাটোরে অভিযান চালিয়ে ৭৪০ পিচ ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মঙ্গলবার দুপুর ২ টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন চরমথুরা এলাকার শাহাজাহান মিজির ছেলে রিয়াজুল ইসলাম সোহেল (২৩) ও পানিরশ্বর এলাকার ডারু মিয়ার ছেলে মিরাজ মিয়া (২৭)।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ফতেপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৪০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা ০২ টি মোবাইল ফোন, ০৩ টি সীমকার্ড ও ০১ টি মেমোরীকার্ড জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


