ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে দৈনিক নতুন প্রভাত প্রত্রিকার প্রতিনিধি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় নগরীর শিরোইলস্থ রেলওয়ে মার্কেটের তৃতীয় তলায় নিজস্ব কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন, দৈনিক নতুন প্রভাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব। সঞ্চালনায় ছিলেন, পত্রিকার বার্তা সম্পাদক তৈফিক ইমাম পান্না।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংবাদদাতা প্রতিনিধি হিসেবে গোদাগাড়ীর এবিএম কামরুজ্জামান বকুল ও শ্রেষ্ঠ বিজ্ঞাপনদাতা প্রতিনিধি হিসেবে বাগমারার আফাজ্জল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় স্টাফদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজ্ঞাপন ম্যানেজার আতিয়ার রহমান, মফস্বল সম্পাদক ওমর ফারুক, রিপোর্টার হাবিব আহম্মেদ, ফটো সাংবাদিক গুলবার আলী জুয়েল, কম্পিউটার ইনচার্জ ফায়সাল মোহাম্মদ শিশির, কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান, সার্কুলেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বাবলু।
প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, নূরুল ইসলাম (নিয়ামতপুর), ইব্রাহিম (নাচোল), রেজাউল ইসলাম (মান্দা), ইউনুছ আহম্মেদ শিশির (পুঠিয়া), বরুন মজুমদার (মহাদেবপুর), গোলাম রসুল (দুর্গাপুর), তাজাম্মুল হক আরাফাত (ভোলাহাট), আমির উদ্দীন (বাবু) (পোরশা), আলতাফ হোসেন (বাগমারা), মুত্তাকিন আলম সোহেল (মোহনপুর), আব্দুল হামিদ মিঞা (বাঘা), মাইনুল হক সান্টু (চারঘাট), মাসুদ রানা (নাটোর), নুর কুতুবুল আলম (সাবাইহাট), সারোয়ার হোসেন (তানোর) ও নাজিম উদ্দীন (বাঘা পৌর)।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


