IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> তানোরে খড়ের পালা ও দোকানে আগুন

হতাশ কৃষক

তানোরে খড়ের পালা ও দোকানে আগুন

তানোরে খড়ের পালা ও দোকানে আগুন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে আলু চাষী লুৎফর রহমানের ৪৭ বিঘা জমির খড়ের পালায় ও লাবলু নামের এক যুবকের দোকানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা বলে নিশ্চিত হওয়া গেছে। আগুনে খড় ও দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির চিমনা উত্তরপাড়া গ্রামে ঘটে আগুন লাগার ঘটনাটি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন বলে জানান খড়ের মালিক।

ফলে একসাথে এতগুলো খড় ও দোকানের মালামাল পুড়ে যাওয়ায় চরম হতাশ হয়ে পড়েছেন কৃষক, দোকানী, সেই সাথে হঠাৎ এমন আগুনের ঘটনায় গ্রামে চরম আতঙ ছড়িয়ে পড়েছে। পরদিন মঙ্গলবার দুপুরের দিকে থানার ওসি আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লুৎফর জানান, আমি পরিবার নিয়ে রাজশাহীতে বসবাস করি। আর মা ভায়েরা চিমনা গ্রামে থাকে। চিমনা মাঠে দীর্ঘ দিন ধরে ৭০/৮০ বিঘা জমিতে আলু চাষ করি। গত সোমবার তানোর এসে রাত ৮ টার দিকে শহরে চলে গেছিলাম। ফজরের আগে আমার চাচাতো বোন মোবাইল করে জানায় খড়ের পালায় আগুন লেগে পুড়ে শেষ হয়ে গেছে।

তিনি আরও জানান, ফজরের নামাজ পড়ার জন্য প্রতিবেশী রুবেল বের হলে আগুন দেখতে পেয়ে চিৎকার দেয়া শুরু করেন। সাথে সাথে প্রতিবেশিসহ গ্রামের লোকজন আগুন নিভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস কে খবর দেয়া হলে দ্রুত এসে তিন ঘন্টা প্রচেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই খড় পুড়ে গেছে। খড়গুলো জালানি ছাড়া কিছুই হবেনা। প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা থেকে ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

দোকানদার লাবলু বলেন, চিমনা উত্তরপাড়া মোড়ে মুদির দোকান ছিল। প্রতিদিনের ন্যায় রাত প্রায় ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যায়। ভোরে আগুন লাগিয়ে দোকানের মালামাল সহ টিভি ফ্রিজ পুড়ে নষ্ট হয়ে গেছে। প্রায় ১ লাখ ৬০/৭০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে। দোকানের ব্যবসা দিয়ে সংসার চলে। এখন মালামাল তুলব কিভাবে, সংসার চালাবে কিভাবে এসব নিয়ে মারাত্মক দুশ্চিন্তায় আছি। প্রতিবেদন লিখা পর্যন্ত আগুন লাগার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লুৎফর রহমান।

থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত চলমান রয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এর আগে চলতি মাসে ১৫ ফেব্রুয়ারী দিবাগত রাতে আলোচিত জিয়ারুল হত্যা মামলার ১ নম্বর আসামী মেম্বার ও তালন্দ ইউনিয়ন ইউপির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানের বালাইনাশক দোকানে আগুন দেয়া হয়।

চলতি বছরের ১১ জানুয়ারি দিবাগত রাতে তালন্দ ইউনিয়ন ইউপির মোহরগ্রামের কীটনাশক ব্যবসায়ী মাসুদের প্রায় ২৫/৩০ বিঘা জমির খড়ে আগুন দেয়া হয়। রোপা আমন ধান উত্তোলন করে মাড়ায়ের জন্য খাম্বা মেরে রাখেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার চিমনা দক্ষিণ পাড়া গ্রামের পলাশ। তার ধানে রাতের আধারে আগুন দেয়া হয়। এ ঘটনায় আদালতে মামলা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31