IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাবির ভর্তি পরীক্ষা সফলভাবে বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ

রাসিকের আয়োজনে মতবিনিময় সভা

রাবির ভর্তি পরীক্ষা সফলভাবে বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ

রাবির ভর্তি পরীক্ষা সফলভাবে বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের আবাসন, খাবার, পরিবহন, যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা, নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণ, হেল্পডেক্স, ভ্রাম্যমাণ টয়লেট স্থাপনের বিষয়ে সহ সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী পরিচ্ছন্ন ও শান্তির নগরী হিসেবে সারাদেশে সুনাম রয়েছে। সেই সুনামকে আরো সমুজ্জ্বল করতে চাই। যে সকল ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও তাদের অভিভাবকগণ আসবেন, তারা যেন রাজশাহী সম্পর্কে ভালো ধারণা নিয়ে ফেরত যান। সকলে সার্বিক সহযোগিতায় রাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই। রাজশাহীতে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান আনা হচ্ছে। আগামীতে আরো আসবে, রাজশাহী হবে এডুকেশন হাব। সেই সাথে পর্যটন নগরী।

রাসিক মেয়র বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট হতে অটোরিক্সা, রিক্সা ও বাসে অতিরিক্ত ভাড়া আদায় এবং খাবারের বাড়তি দাম রাখা যাবে না। এটি নিশ্চিত করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অনুরোধ জানানো হবে। বোতলজাত পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা নিশ্চিতে এ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে। ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করতে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।

সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, রাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় প্রায় ১ লাখ ৮৫ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সঙ্গে প্রায় সমসংখ্যক অভিভাবকরা রাজশাহীতে আসবেন। রাজশাহী শহরের সুনাম রয়েছে, সেই সুনাম ধরে রেখে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে এই নগরীর নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। ভর্তি পরীক্ষা যেন উৎসবে পরিণত হয়। মেয়র নেতৃত্বে আজকে সমন্বয় সভা হলো। সভাটি আয়োজন করায় মেয়র মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট সকলকে চিঠি দিয়েছি। প্রতি বছরের ন্যায় আবারো সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা প্রয়োজন। ট্রেনে নতুন বহি সংযোজনে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, রাজশাহীতে সকল বিভাগ ও সংস্থার মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করবো। এক্ষেত্রে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে।

আরএমপি‘র ডিসি (ট্রাফিক) অর্নিবান চাকমা বলেন, সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনা রাখা হবে। ক্যাম্পাস ও আশপাশের কিছু রোড ওয়ানওয়ে করে দেওয়া হবে। বাস পার্কিয়ের জন্য নির্ধারিত জায়গা নির্ধারণ করা হবে। কাজলা গেট দিয়ে কোন পরীক্ষার্থী বের হতে পারবেন না। তাদের প্রধান ফটক দিয়ে বের হতে হবে।

আরএমপি‘র ডিসি (সিটিএসবি) আব্দুর রকিব বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবেন। গুজব প্রতিরোধে সাইবার ক্রাইম ইউনিট কাজ করবে।

নেসকোর প্রধান প্রকৌশলী জাকির হোসেন বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ১ থেকে ১০ মার্চ পর্যন্ত রাজশাহী শহরে কোন লোডশেডিং হবে না।

সভায় উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য প্রফেসর সুলতান উল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হুমায়নু কবির, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান।

আরও উপস্থিত ছিলেন, সচিব মোবারক হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও সংস্থার প্রতিনিধিবৃন্দ।

সভায় আরও বক্তব্য দেন, রেজিস্ট্রার ড. তারিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, আইসিটি সেলের পরিচালক খাদেমুল ইসলাম, জনসংযোগ প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডে, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আখতার হামিদ খান, মহানগর মেস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাইসান আহমেদ, জলা রেস্তোরা মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, মহানগর ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম ।

উল্লেখ্য, আগামী ৫ থেকে ৭ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31